,

ভেড়া চড়ানো মেয়েটি এখন ফ্রান্সের শিক্ষামন্ত্রী!

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৭৭ সালে মরক্কোয় রক্ষণশীল গরিব মুসলিম পরিবারে জন্ম তার। বাবা নির্মাণশ্রমিক। কোনো মতে টেনেচুনে সংসার চলে। ছোট্ট মেয়েটি মাঠে মাঠে ভেড়া চড়িয়ে বেড়ায়। আর আজ সেই মেয়েটিই ফ্রান্সের শিক্ষামন্ত্রী। তিনি নাজাত বেল কাশেম।মেয়েকে পড়াশোনা করানো সামর্থ্য ছিল না বাবার। ওইটুকু মেয়ের জেদ সে পড়াশোনা করবেই। সারাদিন মাঠে ভেড়া চড়িয়ে, মায়ের সঙ্গে দুধ বিক্রি করে সন্ধেবেলায় বাড়ি ফেরা। তার পরই পড়তে বসা।

 

Najat-Belkacem-750x500

বেশি টাকা উপার্জনের জন্য নজতের বাবা চলে যান ফ্রান্সে। পরে পরিবারকেও সেখানে নিয়ে যান। সেখানে গিয়েও পড়াশোনা থামেনি নজতের।২০০২ সালে প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ থেকে স্নাতক হোন নাজাত। ছাত্রাবস্থাতেই সমাজতান্ত্রিক দলে (সোশ্যালিস্ট পার্টি) যোগ দেন। রাজনীতিই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

 

তার মতো গরিব পরিবারগুলোর জন্য লড়াই শুরু করেন নাজাত। ধীরে ধীরে ফ্রান্সের রাজনীতির অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। লড়াই করেছেন জাতিভেদের (রেসিজম) বিরুদ্ধেও।২০০৮ সালে রোন আল্পাইন থেকে কাউন্সিল মেম্বার নির্বাচিত হোন নাজাত। এরপর থেকে আর হারেননি। ২০১২ সালে নারী অধিকার মন্ত্রীর দায়িত্ব পান। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের মুখপাত্রও নিযুক্ত হন।কাজ এবং দক্ষতার জন্য ২০১৫ সালের নাজাতকে ফ্রান্সের শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর