,

মেয়েকে চমকে দিতে গিয়ে নিজেই হাসপাতালে

 
আন্তর্জাতিক ডেস্ক : মেয়েকে চমকে দিতে গিয়ে নিজেরই ঠাঁই হয়েছে হাসপাতালে। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের নগরোন্নয়ন মন্ত্রী। জানা গেছে, মেয়েকে আনতে গাড়ি রেখে বাইক চালিয়ে দিল্লি বিমানবন্দরে রওয়ানা হয়েছিলেন বাবুল। বিমানবন্দরের কাছে উড়ালপুলে একটি গাড়ির পিছনে ধাক্কা মারেন তিনি। ফলে আহত হয়ে এখন ভর্তি আছেন এইমসের ট্রমা সেন্টারে। তার হাতে, হাঁটুতে ও পাঁজরে আঘাত লেগেছে।

11111

পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার জানায়, শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে দক্ষিণ দিল্লির মতিবাগ উড়ালপুলের উপর ওই দুর্ঘটনা ঘটে। আসানসোলের সংসদ সদস্য বাবুল সুপ্রিয়র অবস্থা স্থিতিশীল আছে বলে এইমস সূত্রে জানানো হয়েছে।

বিজেপি সূত্রে খবর, মেয়েকে চমকে দেবেন বলেই এ দিন বিকেলে তিনি নিজেই বাইক চালিয়ে তাকে আনতে গিয়েছিলেন। বিজেপির এক নেতা জানান, মাঝে মধ্যেই বাইকে যাতায়াতের অভ্যাস আছে বাবুলের। জানতে পেরে একবার তাকে এভাবে যাতায়াত করতে নিষেধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে