,

তরুণদের নিয়ে টেনশনে ড্যানিশ সরকার!

denmark_112048আন্তর্জাতিক ডেস্ক : যৌনতায় অনীহা তরুণদের নিয়ে টেনশনে রয়েছে ডেনমার্কের সরকার! তরুণদের যৌনতায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে প্রশাসন। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। সরকারি নানা উদ্যোগ সত্ত্বেও নবীন প্রজন্মের সেই ব্যাপারে কোনও সদিচ্ছাই দেখা যাচ্ছে না। বাধ্য হয়ে তরুণ সমাজকে উদ্দাম যৌনতায় উদ্বুদ্ধ করতে অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে ডেনমার্ক প্রশাসন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, যৌনতার প্রতি যারপরনাই অনীহা ডেনমার্কের তরুণ সমাজের। এর ফল হিসেবে কমতে শুরু করেছে দেশটির জনসংখ্যা। নবজাতকের হার এতটাই কমে গেছে যে, দুঃশ্চিন্তায় পড়েছে প্রশাসন। সরকারি নানা উদ্যোগ সত্ত্বেও নবীন প্রজন্মের সেই ব্যাপারে কোনও সদিচ্ছাই দেখা যাচ্ছে না। বাধ্য হয়ে তরুণ সমাজকে উদ্দাম যৌনতায় উদ্বুদ্ধ করতে অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে ডেনমার্ক প্রশাসন। ছুটিসহ নানা সুযোগ-সুবিধার পাশাপাশি সরকারি উদ্যোগে তৈরি হয়েছে বিজ্ঞাপন। ব্যতিক্রমী বিজ্ঞাপনের শিরোনাম ‘ডু ইট ফর মম’, অর্থাত্‍ ‘মায়ের জন্য করো।’ বিজ্ঞাপনের মূল সারবস্তু হলো, নবজাতকের অভাবে মাতৃসত্ত্বা বিলোপের পথে। মাতৃত্বের জন্য হাহাকার উঠেছে নারী হৃদয়ে। সেই হাহাকার দূর করো।

ভারত, চিন, বাংলাদেশের মতো দেশগুলোয় যখন জনসংখ্যার লাগাম টানতে সরকার হিমশিম খাচ্ছে, তখন দিন দিন নবজাতকের হার আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে ডেনমার্কে। গত ২৭ বছরের হিসেবে বর্তমানে ডেনমার্কে শিশু জন্মানোর হার সবচেয়ে কম। এর আগে দেশের স্বার্থে সন্তান উত্‍পাদনের সরকারি আহ্বানে বিশেষ কাজ হয়নি। তখন বিজ্ঞাপনের বক্তব্য ছিল- ‘ডেনমার্কের জন্য করো।’ বাধ্য হয়ে এবার ভিন্ন পথে হাঁটার চেষ্টা করছে ড্যানিশ প্রশাসন। লক্ষ্য পূরণে নয়া সরকারি বিজ্ঞাপনে নবীনদের উদ্দাম যৌনতায় উত্‍সাহ দেয়া হচ্ছে। স্লোগান দেওয়া হয়েছে- ‘মায়ের জন্য করো।’

এই শিরোনামের অধীনে তৈরি করা হয়েছে একাধিক ভিডিও। সবগুলি ভিডিয়োতেই যুব সম্প্রদায়ের প্রতি আবেদন রাখা হয়েছে, অবসর সময়ে যৌনতাই হয়ে উঠুক প্রধান বিনোদন। প্রশাসনের উদ্দেশ্য স্পষ্ট, যৌনতার মাত্রা বাড়লে সন্তান জন্মানোর সম্ভাবনা বাড়বে। এই ভাবে জনসংখ্যা হ্রাসের সমস্যা দূর হবে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, বিজ্ঞাপনের তুমুল জনপ্রিয়তা দেখে আশায় বুক বাঁধছে সরকার।

২০১৫ সালে ‘ডু ইট ফর ডেনমার্ক’ শীর্ষক ভিডিওতে নবীনদের প্রতি একই আবেদন রেখেছিল প্রশাসন। ভিডিওতে তাদের ছুটি নিয়ে ভ্রমণে উত্‍সাহিত করার পর উদ্দাম যৌনতায় মেতে ওঠার জন্য উত্‍সাহ দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত সরকারি প্রচারে বিশেষ লাভ হয়নি। দেখা যাক এবারের উদ্যোগ ফল দেয় কিনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে