কিমের ‘রহস্যময়’ বোন!
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ কোরিয়ার নেতা কিম জং উন দলে তার অবস্থান আরো সুদৃঢ় করতে বোন ইয়ং জং উনকে একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে যাচ্ছেন। চলতি সপ্তাহের শেষের দিকে ক্ষমতাসীন দলের সম্মেলনে তাকে সেই পদে অধিষ্ঠিত করা হবে বলে জানা গেছে। তবে কিমের এই বোনকে ‘রহস্যময়’ হিসেবে আখ্যায়িত করেছে বিবিসি।

কিম ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর কিমের বোন ইং জংকে প্রকাশ্যে কখনো দেখা যায়নি। এদিকে তাকে ক্ষমতাসীন দলের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে অভিষিক্ত করা হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইউনাফ।দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইউনাপের উদ্বৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, ইং জংকে মন্ত্রীর পদমর্যাদার কোন বিশেষ পদে আসীন করা হতে পারে। সমালোচকরা বলছেন, ইং জংয়ের ওই পদ মূলত ক্ষমতাসীন দল ও দলের বাহিরে কিম জং উনের একচ্ছত্র আধিপত্য ধরে রাখার জন্যই সৃষ্টি করা হচ্ছে। তবে তার পদ যাই হোক না কেন ইয়ং জং ক্ষমতাসীন দলের উপদেষ্টা হিসেবেই বড় ধরনের ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে।
কিম ইং জং দক্ষিণ কোরিয়ার সাবেক নেতা কিম জং ইলের কনিষ্ঠ কন্যা। তিনি কিম জং উনের চেয়ে চার বছরের ছোট। মনে করা হয় ইয়ং জং কিম জং উনের খুবই আস্থাভাজন। তারা দুজনেই সুইজারল্যান্ডের বার্ণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। প্রতিবেদন অনুযায়ী ইয়ং জং বিবাহিত। জনশ্রুতি রয়েছে ক্ষমতাসীন দলের সচিব চু রাইং তার শ্বশুর।
উল্লেখ্য, ২০১১ সালে কিম জং-উন উত্তরাধিকারী হিসেবে ক্ষমতায় বসেন। তবে এর আগ পর্যন্ত তিনি পর্দার অন্তরালেই ছিলেন। দেশটির বেশির ভাগ মানুষই তার ছবি বা তার সম্পর্কে জানত না। তেমনি বোন ইয়ং জং উনকেও ২০১১ সালে তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রথম দেখা যায়। সর্বশেষ ২০১৪ সালের নির্বাচনী প্রচারণায় তৎপর থাকতে দেখা যায়।











