,

পথে নেমে গ্রেপ্তার হলেন সোনিয়া-রাহুল-মনমোহন

 

আন্তর্জাতিক ডেস্ক : সংসদ ভবন ঘেরাওয়ের সময় আজ শুক্রবার পুলিশের হাতে গ্রেপ্তার হন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, সহ-সভাপতি রাহুল গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। পরে অবশ্য কিছুক্ষণের মধ্যেই তাদের ছেড়ে দেয়া হয়।

b09cb221fb31d958892c021a65e15d8d-India-3

এদিকে গ্রেপ্তারির প্রতিবাদে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। পুলিশের ব্যারিকেড টপকানোরও চেষ্টা করেন তারা। ফলে চাপের মুখে তাদেরকে আবার ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

 

জয়পুরের যন্তর মন্তর মানমন্দির থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত দীর্ঘ এই ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিলে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, লোকসভা ও রাজ্যসভা সাংসদরাও যোগ দেন। বিজেপি বিরোধী এই মিছিলে কংগ্রেস অভিযোগ করেন, সিবিআই ও ইডিকে ব্যবহার করে বিরোধীদের চাপে রাখার চেষ্টা করছে সরকার।

সোনিয়া অভিযোগ করেন, উত্তরাখণ্ডের সরকার নেই বলেই সেখানে দাবানল এমন ভয়াবহ চেহারা নিতে পারলো। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত রাজ্য সরকারগুলোকে টেনে নামিয়ে দেশের গণতন্ত্রকে শেষ করে দিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু এই চেষ্টা সফল হতে দেয়া হবে না।

অবশ্য এই মিছিলের পাল্টা বিক্ষোভ সমাবেশ করেছে বিজেপিও। সংসদ চত্বরেই বিজেপি সাংসদরা অগুস্তা কেলেঙ্কারি ও কেরেলা ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে