বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শত কোটি রুপি জরিমানা ভারতে অনুমতি ছাড়া মানচিত্র প্রকাশে

 
আন্তর্জাতিক ডেস্ক :ভারত সরকারের অনুমোদন ছাড়া যে কেউ আর দেশটির সীমানা সংক্রান্ত কোনো ছবি কিংবা ভিডিও প্রকাশ করতে পারবে না। বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই মর্মে একটি খসড়া বিল প্রকাশ করা হয়েছে। ভৌগলিক সীমানা সংক্রান্ত ওই বিলটি আগামী জুনের অধিবেশনে উত্থাপন করা হবে। বিলটি গৃহীত হলে গুগল ও অ্যাপল ম্যাপকে ভারতের সীমানা প্রকাশ থেকে বিরত থাকতে হবে।

india-political-map

খসরা বিলে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত কেউ স্পষ্ট কিংবা অস্পষ্ট করে ভারতের সীমানা সংক্রান্ত কোনো ছবি বা মানচিত্র বিতরণ কিংবা বিক্রি করলে তাকে দণ্ডিত হতে হবে। এই ধরনের অভিযোগে কেউ অভিযুক্ত হলে তাকে জেল ও অর্থদণ্ড দেয়া হবে। জরিমানার পরিমাণ বিলিয়ন রুপি পর্যন্ত হতে পারে। বিলটি জনসাধারণের মন্তব্যের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

মূলত ভারতে সীমানা একটি স্পর্শকাতর বিষয়। বৃহৎ আয়তনের জনবহুল এই দেশটির সীমানা নিয়ে প্রতিবেশি দেশগুলোর সাথে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। বিশেষ করে ভারত-পাকিস্তানের সীমান্ত প্রদেশ কাশ্মীর সমস্যা একটি উল্লেখযোগ্য ইস্যু। বিলটি গৃহীত হলে ভারতের সীমানা সংক্রান্ত ছবি বা মানচিত্র প্রকাশে বাধ্যতামূলকভাবে সরকারের অনুমোদন নিতে হবে।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের সীমান্ত প্রদেশ কাশ্মীর নিয়ে দেশ দুটির মধ্যে বিবাদ রয়েছে। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় থেকেই আন্তঃরাজ্য বিরোধ চলছে। এছাড়া অরুণাচল প্রদেশ নিয়ে চীনের সঙ্গে বিবাদ আছে ভারতের। কাশ্মীর নিয়ে এ পর্যন্ত ১৯৪৭, ১৯৬৫ ও ১৯৯৯ এ অন্তত তিনটি যুদ্ধ হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত