বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল চিকিৎসায় যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৭০০ জনের মৃত্যু

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে ভুল চিকিৎসার কারণে প্রতিদিন ৭০০ জন মারা যায়। চিকিৎসা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভুলের কারণে এক বছরে আড়াই লাখেরও বেশি রোগীর মৃত্যু ঘটে উন্নত এই দেশটিতে, যা বছরের মোট মৃত্যুর সাড়ে ৯ শতাংশ। হাসপাতালের ভুল, ভুল ওষুধ ও চিকিৎসক-নার্সদের ভুলের কারণে বছরে প্রায় আড়াই লাখ মানুষের মৃত্যু ঘটে এই দেশটিতে।দেশটিতে মানুষ মৃত্যুর এটি তৃতীয় বড় কারণ।

 

High angle view of doctor defibrillating critical patient while nurses standing by in hospital

গত মঙ্গলবার একটি ব্রিটিশ চিকিৎসা সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির সার্জারি বিভাগের অধ্যাপক মার্টিন ম্যাকারি পরিচালিত এ গবেষণা প্রতিবেদনে চিকিৎসাবিভ্রাটের সব বিষয়কে আমলে নেওয়া হয়েছে। এর মধ্যে চিকিৎসাসেবা নেওয়া অবস্থায় ভুল ওষুধ সেবন করানো, অপচিকিৎসা, অবহেলা, পদ্ধতিগত ত্রুটিসহ চিকিৎসার সময়ে বিভিন্ন বিভাগের সমন্বয়বিভ্রাটকে চিহ্নিত করা হয়েছে। গবেষণাপত্রে দেখানো হয়েছে, অসুখে নয়, রোগী মারা যাচ্ছে প্রত্যাশিত সেবা গ্রহণের ত্রুটির কারণে।

 

 

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, রোগীর সেবা নিয়ে হাসপাতালসহ সেবাকেন্দ্রগুলো উচ্চকণ্ঠ থাকলেও অবহেলা ও বিভ্রাটে রোগীর মৃত্যুর বিষয়টি তেমন জনসমক্ষে নিয়ে আসা হয় না। বেথ ইসরাইল মেডিকেল সেন্টারের পরিচালক ক্যানেথ সেন্ডস বলেছেন, সম্প্রতি চিকিৎসাবিভ্রাটে মৃত্যু নিয়ে অনেক হইচই হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বিষয়টিকে রীতিমতো উৎকণ্ঠার বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, অন্যান্য সেবা খাতের সঙ্গে তুলনা করলে চিকিৎসা খাতে বিভ্রাটকে সহিষ্ণুতার সঙ্গে দেখা হচ্ছে। বিমান পরিবহনে সেবা দেওয়ার জন্য যে শৃঙ্খলা ও নিয়মনীতিকে কঠোরভাবে মানা হয়, চিকিৎসার ক্ষেত্রে তা করা হয় না। চিকিৎসাসেবার মান উন্নত করা ও চিকিৎসাবিভ্রাটের কারণে মৃত্যুর বিষয়টি জনসমক্ষে নিয়ে আসা জরুরি বলে মত প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ক্যানেথ সেন্ডস।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত