,

বাংলাদেশি জঙ্গি আটক: সংকটে পড়তে পারে সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি

222আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে পরপর দুই দফায় সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গি আটকের ঘটনায় দেশটিতে শ্রমিক রপ্তানি প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে। বাংলাদেশ থেকে আমদানিকৃত শ্রমিকদের সম্পর্কে বিস্তারিত তথ্য না জেনে তাদের ওয়ার্ক পারমিট (কাজের অনুমোদনপত্র) দেয়া হবে না বলে জানিয়েছে সিঙ্গাপুরের নিয়োগকর্তারা।

দেশটির গণমাধ্যম স্ট্রেইট টাইমস জানায়, এখনো বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী সিঙ্গাপুরের নিয়োগকর্তারা। তবে ওয়ার্ক পারমিট পেতে কিছুদিন দেরি করতে হবে তাদের। সিঙ্গাপুর যাওয়ার ক্ষেত্রে গত বছর পর্যন্ত যেসব তথ্য দিতে হতো তার সাথে আরো কিছু বিশেষ তথ্য দিতে হবে কর্মীদের। এর মধ্যে মা-বাবার নাম এবং নিজের গ্রামের বাড়ি সম্পর্কে বিস্তারিত জানাতে হবে নিয়োগকারী প্রতিষ্ঠানকে।

মঙ্গলবার সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় গত মাসে দেশটির নিরাপত্তা সংস্থা ইনটার্নাল সিকিউরিটি অ্যাক্ট (আইএসএ) জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আট বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। দেশে ফিরে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা ছিল তাদের। একই দিন ঢাকায় অভিযান চালিয়ে আরো পাঁচজনকে আটক করে ডিবি পুলিশ। এদের গত ২৯ এপ্রিল সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে