,

প্রথম মুসলিম মেয়র পেতে যাচ্ছে লন্ডন?

 

আন্তর্জাতিক ডেস্ক : এই প্রথম কোনও মুসলিম ব্যক্তি ব্রিটেনের রাজধানী লন্ডনের মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচনি প্রচারণায় ধর্মীয় ও বর্ণবাদের অভিযোগ সত্ত্বেও লন্ডনের প্রথম মুসলিম এবং এশিয়ান মেয়র হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের নির্বাচিত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সর্বশেষ পরিচালিত একটি জরিপে সাদিক খান ১৪ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন।
আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই নির্বাচনে বিরোধী দল লেবার পার্টির মনোনীত প্রার্থী সাদিক খান। বিজয়ী হলে ইউরোপের গুরুত্বপূর্ণ একটি দেশের রাজধানীর প্রথম মুসলিম মেয়র হবেন বাস ড্রাইভারের পুত্র সাদিক খান।

fbc552ebc0fd364d707e53baf479fefb-572a30241b01a

 

সাধারণ মুসলিম পরিবারে বেড়ে ওঠা মানবাধিকার আইনজীবী সাদিক খান দক্ষিণ লন্ডনের টুটিং আসনের এমপি। বিগত লেবার সরকারের আমলে প্রতিমন্ত্রী ছিলেন তিনি।
সাদিক খানের প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী জ্যাক গোল্ডস্মিথ। অভিজাত গোল্ডস্মিথ পরিবারের উত্তরাধিকারী ধনকুবের জ্যাক লন্ডনের রিচমন্ড পার্ক আসনের এমপি।
লন্ডনের আবাসন, যাতায়াত ভাড়া এবং পরিবেশ রক্ষা এবার প্রার্থীদের প্রধান বিতর্কের বিষয়। তবে ইসলাম ধর্মাবলম্বী সাদিক খানের প্রতিদ্বন্দ্বিতা বিতর্কে ভিন্নমাত্রা যোগ করেছে।

সাদিক খানকে একজন উগ্রপন্থী আখ্যা দিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বলছে, তার হাতে লন্ডন কখনও নিরাপদ হতে পারে না। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পার্লামেন্টে বলেছেন, সাদিক খান উগ্রবাদীদের সঙ্গে এক মঞ্চে বক্তৃতা করেছেন।
কনজারভেটিভ দলের এমন আচরণের জবাবে ৪৫ বছর বছর বয়সী সাদিক খান বলছেন, ‘এটা যুক্তরাষ্ট্র নয়, লন্ডন। এই শহরে ডোনাল্ড ট্রাম্পের নীতি মানুষ গ্রহণ করবে না।’
মেয়র নির্বাচনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই হবে গোল্ডস্মিথ ও সাদিক খানের মধ্যেই। জ্যাক গোল্ডস্মিথ পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে রাজনীতিক ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের ভাই। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে