,

 যৌন নিপীড়নের অভিযোগ ইহুদি ধর্মগুরুর বিরুদ্ধে

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের একটি আবাসিক ইহুদি স্কুলের এক ধর্মগুরুর (রাব্বি) বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন সেখানকার সাবেক একজন শিক্ষার্থী। মামলায় তিনি বলেন, স্কুলটিতে অধ্যয়নকালে ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কয়েকশবার তাকে যৌন হেনস্তা করেছেন ইহুদি ওই ধর্মগুরু।

2016_05_04_16_24_59_wNvNyAVBennKCsh2yq8Qul2bPrld31_original

 

মামলাটি করেছেন কানেকটিকাটের ইয়েশিভা নিউ হ্যাভেন স্কুলের সাবেক ছাত্র ইলিয়াহু মিরলিস (২৮)। ঘটনার সময়ে স্কুলের প্রধান ধর্মগুরু এবং একই সঙ্গে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাব্বি ডেনিয়েল গ্রিয়ার (৭৫)। স্কুলের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ইলিয়াহু মিরলিস। মামলায় স্কুলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

 

 

মামলায় উল্লেখ করা হয়, ‘ইলিয়াহুকে যে সময়টাতে যৌনকর্মে বাধ্য করা হতো তখন রাব্বি গ্রিয়ারের বয়স ছিল ৬০ বছর। তিনি ইলিয়াহুকে প্রায়ই অ্যালকোহল সেবন করাতেন এবং তার ওপর যৌন নিপীড়ন চালাতেন। রাব্বি গ্রিয়ার তাকে পর্ন ভিডিও দেখাতেন।’স্কুলের আবাসিক ভবন ছাড়াও মাঠে, রাব্বির গ্রিয়ারের বাড়িতে, কানেকটিকাট এবং পেনসিলভানিয়ার বিভিন্ন মোটেলে নিয়ে ইলিয়াহুর ওপর যৌন হেনস্তা চালানো হতো। ইলিয়াহু ছাড়া আরো একজনের ওপর যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে অভিযোগপত্রে। এদিকে অভিযুক্ত ধর্মগুরু গ্রিয়ারের আইনজীবী জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে