,

খালেদা জিয়া আগামীকাল আদালতে যাচ্ছেন না 

 

নিজস্ব প্রতিবেদক : ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’ দুর্নীতি মামলায় নিজের সমর্থনে বক্তব্য দেয়ার জন্য বৃহ:পতিবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।এ মামলায় পুলিশের কেস ডায়েরি (সিডি) তলব এবং তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর-রশীদকে পুন:রায় জেরা করার জন্য নিম্ন আদালতে আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার রিভিশন আবেদন হাইকোর্টে বিচারাধীন থাকায় তাঁকে আদালতে যেতে হবে না বলে জানিয়েছেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

1426604902

গত ১৭ এপ্রিল খালেদা জিয়ার নিজের সমর্থনে আদালতে বক্তব্য দেয়ার কথা ছিল। কিন্তু ওই দিন খালেদা জিয়ার পক্ষ থেকে এ মামলায় পুলিশের কেস ডায়েরি (সিডি) তলব এবং তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর-রশীদকে পুন:রায় জেরা করার জন্য আবেদন খারিজ করে দেন আদালত। একই সঙ্গে গত ২৫ এপ্রিল খালেদা জিয়া আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল। ওইদিন সময় প্রার্থনা করেন তাঁর আইনজীবীরা। পরে আদালত ৫ মে শুনানির দিন ধার্য করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে