,

‘নিজেকে নির্দোষ প্রমাণের দায়িত্ব জয়ের, খালেদা জিয়ার নয়’

rijvi_11828_1462348055নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের ব্যাংক অ্যাকাউন্টে তিনশ’ মিলিয়ন ডলার থাকা নিয়ে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মানহানির মামলার তীব্র নিন্দা জানিয়েছে দলটি।

বিএনপি বলছে, তিনশ’ মিলিয়ন ডলারে বিষয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব জয়ের, বেগম খালেদা জিয়ার নয়।

তা না করে খালেদা জিয়াকে উদ্দেশ করে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে জয় রহস্য আরও বেশি ঘণীভূত করেছেন বলেও দাবি করেছে দলটি।

জয়ের অ্যাকাউন্টের লেনদেন নিয়ে মন্তব্য করায় মঙ্গলবার কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন একজন ছাত্রলীগ নেতা।

এ ব্যাপারে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, প্রবাসী এক বাংলাদেশী তরুণ এফবিআই-এর এক এজেন্টকে ঘুষ দিয়ে প্রধানমন্ত্রীর পুত্রের ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করেছেন। সেখানে দেখা গেছে-সজীব ওয়াজেদ জয়ের একটি অ্যাকাউন্টেই ৩শ’ মিলিয়ন ডলার তথা ২ হাজার ৫শ’ কোটি টাকার লেনদেন হয়েছে।

তিনি বলেন, এই টাকার উৎস সম্পর্কে বেগম খালেদা জিয়া জানতে চেয়েছেন। শুধু বেগম খালেদা জিয়াই নয়, বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের মনে প্রশ্ন-জয়ের এই টাকার উৎস কী?

তিনি আরও বলেন, এখন এই ঘটনার ব্যাখা ও নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব জয়ের। কিন্তু তা না করে জয় যে বক্তব্য পেশ করেছেন তাবে মনে হয়-চুরির কথা প্রকাশ হয়ে যাওয়াতে জয় সাহেব অস্থির হয়ে পড়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে