,

পানি আনতে গিয়ে ফিরে এলো না তারা

photo-1462334210আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বেশ কিছু স্থানে চলছে প্রচণ্ড দাবদাহ। সে সঙ্গে যুক্ত হয়েছে খরা। পানি সংকটে পড়েছেন দেশটির লাখো মানুষ। বিভিন্ন স্থানে সরকারের পক্ষ থেকে পানির ব্যবস্থা করা হয়েছে। সেখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে হচ্ছে।

গতকাল মঙ্গলবার তেমনই একটি লাইনে পানির জন্য দাঁড়িয়েছিলেন মহারাষ্ট্রের অতোলা গ্রামের ৪৫ বছর বয়সী নারী কেভালবাঈ কাম্বলে। মাথার ওপর গনগনে সূর্য আর প্রয়োজনীয় পরিমাণ পানি পান না করা শরীর নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা। হঠাৎ করেই পড়ে যান কেভালবাঈ। দ্রুত তাঁকে স্থানীয় সরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা কেভালবাঈকে মৃত ঘোষণা করেন।

এনডিটিভির খবরে জানানো হয়, গত সপ্তাহেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের বিদ জেলায়। সেখানে ১১ বছর বয়সী এক কিশোর তার পরিবারের জন্য পানি সংগ্রহ করতে গিয়ে কুয়ায় পড়ে মারা যায়। একই জেলায় আরেক গ্রামে পানির পাম্প থেকে পরিবারের জন্য পানি সংগ্রহ করছিল ১২ বছরের কিশোরী যোগিতা। সে সময় ডায়রিয়ার কারণে শরীর দুর্বল থাকলেও বাধ্য হয়ে তাকে পানি আনতে হয়েছিল। প্রায় শুকিয়ে যাওয়া পানির কল চেপে পাঁচ দফায় পানি সংগ্রহ করার পর ৪২ ডিগ্রি তাপমাত্রায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মারা যায় সে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ