,

দাউদ ইব্রাহিমের সহায়তায় ভোটে জিতেছেন গোবিন্দ!

 
আন্তর্জাতিক ডেস্ক : বলিউডের সঙ্গে সন্ত্রাসী গডফাদারদের অন্ধকার জগতের ওঠাবসার খবর সবার জানা। অনেক অভিনেতার সঙ্গেও নাকি মাফিয়াদের যোগাযোগ আছে। এর মধ্যে সালমান খান, সঞ্জয় দত্তের নাম আসে সবার আগে। এবার সাবেক অভিনেতা ও কংগ্রেসের সাবেক সাংসদ গোবিন্দর বিরুদ্ধে এমন অভিযোগ তুললেন উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েক।

2016_05_03_19_01_20_sHWnKxVYBIzKshHBsdRtfpC7h4UvlJ_original

রাম নায়েকের অভিযোগ, ২০০৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর মুম্বাই থেকে তাকে হারানোর জন্যে মাফিয়া ডন দাউদ ইব্রাহিম এবং নির্মাতা হীতেন ঠাকুরের সাহায্য নিয়েছিলেন গোবিন্দ।গত ২৫ এপ্রিল প্রকাশিত হয়েছে বিজেপি নেতা রাম নায়েকের স্মৃতিকথা ‘চরৈবেতি চরৈবেতি’। এই বইয়েই তিনি গোবিন্দর বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন।

 

 
১৯৯৯ সাল থেকে ২০০৪ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন নায়েক। পর পর তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন। কিন্তু ২০০৪ সালে গোবিন্দর কাছে মাত্র ১১ হাজার ভোটের ব্যবধানে হেরে যান। এই হারটা তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। তার দাবি, দাউদ এবং হীতেন ঠাকুরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল গোবিন্দর। ভোটারদের ভয় দেখিয়ে ভোট লুট করিছিলেন।

 

 

এই অভিযোগের উত্তরে গোবিন্দ বলেছেন, ‘স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে মানুষ আমাকে জিতিয়েছিলেন। কারও সাহায্য নিয়ে জিততে হয়নি আমাকে। রাম নায়েক কী বলতে চাইছেন? আন্ডারওয়ার্ল্ডের হাতে বিক্রি হয়ে গেছিলেন সাধারণ মানুষরা! এই ধরনের কথা বলে দয়া করে কাউকে অপমান করবেন না।’গোবিন্দা আরও বলেন, রাম নায়েকের মতো একজন প্রবীণ নেতার থেকে এমন কথা আশা করা যায় না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে