,

লাদেনের অবস্থান জানত পাকিস্তান : হিলারি ক্লিনটন

Helaryআন্তর্জাতিক ডেস্ক : এফ–১৬ বিমানের পর আবারও বড় সড় ধাক্কা নওয়াজ শরিফের জন্য। ওসামা বিন লাদেন যে পাকিস্তানে লুকিয়ে ছিল একথা জানত পাকিস্তান। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন।

হিলারি বলেন, পাক সেনাবাহিনী ওসামার গোপন আশ্রয় সম্পর্কে জানত কী না সে ব্যাপারে নিশ্চিত না হলেও, পাক সরকারে সমর্থনেই যে ওসামা তাদের দেশে লুকিয়ে ছিলেন এ ব্যাপারে নিশ্চিত তিনি। কারণ সরকারি সমর্থন ছাড়া ইসলামাবাদ থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অতবড় অট্টালিকা তৈরি করতে পারত না ৯/‌১১ হামলার মূল চক্রী ওসামা বিন লাদেন।

২০১১ সালে অ্যাবোটাবাদে ওসামার বাড়িতে ঢুকে তাকে হত্যা করতে সফল হয় মার্কিন নেভি সিল। হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট বারাক ওবামা ও দেশের শীর্ষ প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে গোটা অপারেশন লাইভ দেখেছিলেন তৎকালীন বিদেশ সচিব হিলারি ক্লিনটন।

অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেই লাদেন হত্যার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল। কী ভাবে সেই অপারেশন চালানো হয়েছিল তা গতকালই, লাদেন হত্যার পাঁচ বছর পূর্তি উপলক্ষে টুইটারে শেয়ার করেছে সিআইএ।

তবে এই অপারেশন যে সহজ ছিল না ওবামাও নিজেও তা জানিয়েছেন। তবে বিপদের আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত উদ্দেশ্য সফল হওয়ায় খুশি তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে