,

কুমিল্লায় খালেদার বিরুদ্ধে কোটি টাকার মামলা

khaleda_21কুমিল্লা প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার আদালতে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান’ কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও ছাত্রলীগের মুরাদনগর উপজেলা শাখার সহ-সম্পাদক শরিফুল আলম চৌধুরী।

আজ দুপুরে বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২ জুনের মধ্যে কুমিল্লা জেলা তথ্য কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন। কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৮ নং আমলী আদালতের বিচারক ফাহাদ বিন আমীন চৌধুরী এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাড. এস. টি আহমেদ ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদীর অভিযোগ সূত্রে জানা যায়- গত ১ মে ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত এক সমাবেশে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেন, যুক্তরাষ্ট্রে এফবিআই’র মামলার নথিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়’র একাউন্টে ৩’শ মিলিয়ন ডলার জমা আছে।

এই বক্তব্য তাৎক্ষণিকভাবে ইন্টারনেট, অনলাইন ভিত্তিক সংবাদ সংস্থা ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বাদীর ব্যাপক মানহানি হয়েছে। এতে বাদীর আনুমানিক ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে একমাত্র আসামি করে কুমিল্লার আদালতে মানহানি মামলা দায়ের করেন বাদী শরিফুল আলম চৌধুরী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে