,

উ. কোরিয়ায় বিবাহ ও শেষকৃত্য অনুষ্ঠান নিষিদ্ধ

 

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ায় বিবাহ এবং শেষকৃত্য অনুষ্ঠানের মত লোক জমায়েতমূলক অনুষ্ঠান সাময়িক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বহুদিন বাদে দেশটির ক্ষমতাসীন দলের আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী পিয়ংইয়ংয়ে চলছে কড়া সতর্কতা এবং নিরাপত্তা। সাধারণ মানুষের চলাফেরার স্বাধীনতার উপরেও আরোপিত হয়েছে নিষেধাজ্ঞা।

01

আগামী শুক্রবার উত্তর কোরিয়ার বর্তমান ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার নেতা কিম জং-উন ৩৬ বছর পরে এই প্রথম দলীয় নেতাকর্মীদের একটি মহাসম্মেলন আয়োজন করতে যাচ্ছেন। এই উদ্দেশে রাজধানীতে প্রবেশের এবং বেরুনোর পথে নজরদারি বসানো হয়েছে। ডেইলি নর্থ কোরিয়ার সংবাদে বলা হয়েছে আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে জনমানুষের চলাফেরায় নিষেধাজ্ঞা এবং তল্লাশি চালানো হচ্ছে।

তবে উত্তর কোরিয়া সরকারের একজন মুখপাত্র চেং জন হি বলেছেন, সাময়িক এই নিরাপত্তা পদক্ষেপ নেয়া হয়েছে কোন রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমিয়ে আনার জন্য। দলটির সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৮০ সালে যখন কিম জং-উনের বাবা কিম জং-ইল ক্ষমতায় ছিলেন।

আসন্ন সম্মেলনে দেশটির ৩৩ বছর বয়সী নেতা কিম দলে নিজের নেতৃত্ব পাকাপোক্ত করবেন। সেই সাথে উত্তর কোরিয়াকে একটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দেশ হিসেবে ঘোষণা দিয়ে ভবিষ্যৎ অর্থনৈতিক ও সামরিক অবস্থা নিয়ে তার পরিকল্পনা পেশ করবেন সবার সামনে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ