,

‘বিএনপির নেতৃত্বকে শেষ করাই সরকারের টার্গেট’

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামীতে বিএনপিতে যে নেতারা নেতৃত্ব দেবেন তাদেরকেই টার্গেট করে শেষ করার পরিকল্পনা করছে ক্ষমতাসীনরা। এ জন্য বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

 

16650-19012016042922-86644_127 (1)

বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় নজরুল ইসলাম খান বলেন, ‘দেশে বর্তমানে হত্যা, গুম ও নির্যাতন চলছে। এ অবস্থা চলতে পারেনা। এর পরিবর্তন করতে হবে। তাই আমাদেরকে অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে দ্রুত আন্দোলন ও প্রতিবাদ গড়ে তুলতে হবে।’

 
বিডিআর বিদ্রোহ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে পিন্টুকে অভিযুক্ত করে গ্রেফতার দেখানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিডিআর বিদ্রোহের ঘটনার সাথে পিন্টু জড়িত ছিলেন না। তার জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতাকে ভয় পেয়ে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে গ্রেফতার করা হয়েছে।’

 

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, ‘আপনারা যদি পিন্টুর মত সাহসী হন তাহলে ঘরে বসে থাকলে চলবে না। সবাইকে পিন্টুর মত সাহসী ও সংগ্রামী হয়ে দলের জন্য কাজ করতে হবে এবং পিন্টুর হত্যাকারীদের বিচার চাইতে হলে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় তার বিচার সম্ভব নয়।’
তিনি বলেন, ‘পিন্টু থাকলে রাজধানীর লালবাগ এলাকায় সরকারি দল টিকতে পারবে না। এ কথা তারা ভালো করেই জানতো। তাই সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে পিন্টুকে গ্রেফতার করে হত্যা করা হয়েছে। পিন্টুর মৃত্যু অস্বাভাবিক, এই মৃত্যু কোনভাবেই গ্রহণযোগ্য নয়।’

আয়োজক সংগঠনের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আরো বক্তব্যে রাখেন পিন্টুর সহধর্মিনী নাছিমা আক্তার কল্পনা, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে