,

মার্কিন প্রমোদতরী যাচ্ছে কিউবা

a4d8be93c5de5133749a792656f7afd2-cruise-shipআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি প্রমোদতরী সে দেশ থেকে কিউবা যাচ্ছে। গত ৫০ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম কিউবা যাচ্ছে কোনো মার্কিন প্রমোদতরী। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রায় ৭০০ জন আরোহী নিয়ে অ্যাডনি নামের মার্কিন প্রমোদতরীটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে কিউবার উদ্দেশে রওনা হয়েছে।

প্রমোদতরীটির আজ সোমবার কিউবার রাজধানী হাভানায় পৌঁছার কথা।

আধা শতাব্দীর বেশি সময়ের বৈরিতার অবসানের পর গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়। তবে দুই দেশের মধ্যে ভ্রমণ ও বাণিজ্যে স্নায়ুযুদ্ধকালের বেশ কিছু নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার হয়নি।

দ্বীপরাষ্ট্রটি থেকে সমুদ্রপথে নিজেদের নাগরিকদের গমন এবং বাইরে থেকে আগমনের ওপর কিউবা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সে দেশে মার্কিন প্রমোদতরী যাওয়ার বিষয়ে অগ্রগতি হয়।

প্রমোদতরীটির পরিচালনা প্রতিষ্ঠান মার্কিন কোম্পানি কার্নিভ্যাল। ফ্লোরিডা ও কিউবার মধ্যে প্রমোদতরী চলাচলের জন্য তাদের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও কিউবা সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে