বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হৃদয় আজ আনন্দে ভরপুর, রওশন আমার পাশে’

ARSHAD-EA-নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টিতে দুর্যোগের ঘনঘটা ছিল। আজ তা কেটে গেছে। আমার হৃদয় আজ আনন্দে ভরপুর। রওশন আমার পাশে।’

মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত এক শ্রমিক সমাবেশে এরশাদ এ কথা বলেন। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, দেশে প্রতিদিন খুন হচ্ছে মানুষ। সরকারের পক্ষে কি সব মানুষের ঘরে নিরাপত্তা দেওয়া সম্ভব? সম্ভব নয়। তাই সব দলকে একসঙ্গে বসতে হবে এই বালা-মুসিবত দূর করতে। মানুষ পরিবর্তন চায়, তবে বিএনপিকে নয়, জাতীয় পার্টিকে চায়।

এ সময় মঞ্চে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদেরের হাত উঁচু করে এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ থাকবে, একসঙ্গে থাকবে। আজ থেকে আমাদের নতুন যাত্রা শুরু। এই যাত্রা ক্ষমতায় যাওয়ার, খুন-জখম বন্ধ হওয়ার। জীবনের শেষপ্রান্তে এসেছি, তাই জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে রওশন এরশাদ সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি মত দেন তাহলে আমি সিনিয়র কো-চেয়ারম্যান থাকব। যদি না দেন তাহলে আমি থাকব না।’

শ্রমিকদের বেতন ন্যূনতম ১৮ হাজার টাকা দাবি করে রওশন এরশাদ বলেন, বিপথগামী মানুষ আজ খুন-রাহাজানি করছে। কারণ তাদের কর্মসংস্থান নেই।

সমাবেশে আরও বক্তব্য দেন জিএম কাদের, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সাংসদ আবু হোসেন বাবলা, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত