কানহাইয়াকে কালো পতাকা দেখিয়ে মার খেলেন যুবক, নিন্দা জানালেন কানহাইয়া

 

আন্তর্জাতিক ডেস্ক :জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের প্রেসিডেন্ট কানহাইয়া কুমারকে কালো পতাকা দেখিয়ে মার খেয়েছেন এক যুবক। ওই ঘটনায় দুই অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে কানহাইয়া ওই যুবককে প্রহারের নিন্দা জানিয়েছেন।নিজের রাজ্যে এসেও প্রতিবাদের মুখে পড়েন কানহাইয়া। পাটনায় বক্তৃতা দেওয়ার সময় কানহাইয়া কুমারকে কালো পতাকা দেখান ওই যুবক। এরপরই কানহাইয়ার সমর্থকদের হাতে প্রহৃত হন তিনি। ওই ঘটনাতে সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কালো পতাকা দেখানোর ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে পটনা পুলিশ।

 

5275f531390078f7f53c6eafed670261-572611d591358

দুই দিনের জন্য বিহারের বেগুসরাইয়ে এসেছিলেন কানহাইয়া কুমার। নীতিশ কুমার ও লালুপ্রসাদ যাদবের সঙ্গেও দেখা করেন তিনি। তবে পটনা পৌঁছনোর পর কানহাইয়া কুমার সাংবাদিকদের বলেন, ‘কোনও রাজনৈতিক সাক্ষাৎকারের জন্য আমি এখানে আসিনি। আমি শুধু আমার চিন্তাগুলি বিহারের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে এসেছি। যাতে মানুষ বুঝতে পারেন, আমি কী চাই আর মানুষ কোথায় দাঁড়িয়ে।’
এদিকে, ওই যুবকের ওপর হামলার নিন্দা জানিয়েছেন খোদ কানহাইয়া কুমার। এক টুইটার বার্তায় তিনি বলেছেন, “‘আজাদি’ সভায় যারা কালো পতাকা প্রদর্শন করেছে এবং চিৎকার করে স্লোগান দিয়েছে, আমি তাদের ওপর হামলা চালানোর গভীর নিন্দা জানাচ্ছি। সহিংসতা দিয়ে বিরোধিতার জবাব দেওয়া যায় না, এমনকি পূর্বে যারা আমার ওপর হামলা চালিয়েছিল, তাদের ক্ষেত্রেও। যে কোনও রকমের সহিংসতারই নিন্দা জানানো দরকার।”

উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি কাশ্মিরের স্বাধীনতাপন্থী হিসেবে পরিচিত আফজাল গুরুর ফাঁসির বিরোধিতা করে অনুষ্ঠান আয়োজন ও তাতে দেশবিরোধী বক্তব্য ও স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এরপর দেশদ্রোহিতার অভিযোগে ১২ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি বামপন্থী ছাত্রনেতা কানহাইয়া কুমারকে। ২৩ ফেব্রুয়ারি উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে দিল্লি হাইকোর্ট তাদের তিনজনকেই অন্তর্বর্তীকালীন জামিন দেন।

চলতি বছরের ১৪ মার্চ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ক্যাম্পাসে ৯ ফেব্রুয়ারির বিতর্কিত অনুষ্ঠান আয়োজনের জন্য কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যসহ ৫ শিক্ষার্থীকে বহিষ্কারের শাস্তি দেওয়ার সুপারিশ করে। তদন্ত কমিটির ওই সুপারিশের ভিত্তিতে গত সোমবার (২৫ এপ্রিল) কানহাইয়াকে ১০ হাজার টাকা জরিমানা করে জেএনইউ কর্তৃপক্ষ। বহিষ্কার করা হয় আরও তিন শিক্ষার্থীকে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে কানহাইয়া সহ ১৯ জন শিক্ষার্থী চার দিন ধরে অনশন করে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম