বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া সমর্থন করল মার্কিন গোয়েন্দা বিমান প্রতিহত করাকে

 

আন্তর্জাতিক ডেস্ক : বাল্টিক সাগরের আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমান আরসি-১৩৫’কে প্রতিহত করার ঘটনা সঠিক ছিল বলে ঘোষণা করছে রাশিয়া। এ ঘটনাকে সমর্থন করে মস্কো বলেছে, রুশ সীমান্তের খুব কাছ দিয়ে ওড়ার কারণে মার্কিন গোয়েন্দা বিমানকে প্রতিহত করা হয়েছে। রুশ সীমান্তের খুব কাছ দিয়ে উড়ে যাওয়া বিমানকে প্রতিহত করার অধিকার মস্কোর আছে বলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে।

download

এতে আরো বলা হয়েছে, আকাশসীমা ব্যবহার সংক্রান্ত আন্তর্জাতিক আইন মেনেই রাশিয়ার সব ফ্লাইট পরিচালনা করা হয়। এছাড়া, আকাশে বিমানকে চিহ্নিত করার জন্য যে সংকেত প্রদানের ব্যবস্থা বা ট্রান্সপোন্ডার রয়েছে মার্কিন গোয়েন্দা বিমানে তা বন্ধ রাখা হয়েছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।এর আগে পেন্টাগন দাবি করেছে, শুক্রবার আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে ওড়ার সময় আরসি-১৩৫কে অনিরাপদ এবং অপেশাদারভাবে প্রতিহত করেছে রুশ সুখোই এসইউ-২৭ যুদ্ধবিমান।

 

 

পেন্টাগনের মুখপাত্র কমান্ডার বিল উরবান এক বিবৃতিতে দাবি করেন, একজন পাইলটের অনিরাপদ এবং অপেশাদার তৎপরতা দু দেশের সম্পর্কের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা উসকে দিতে পারে।মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’র খবরে দাবি করা হয়েছে, শুক্রবার আরসি-১৩৫এ’র ৩০ মিটার বা ১০০ ফুট কাছ দিয়ে উড়ে গেছে সুখোই এসইউ-২৭। মার্কিন গোয়েন্দা বিমানের ওপর দিয়ে সুখোই ব্যারেল রোল দিয়েছে বলে অভিযোগ করেছে পেন্টাগন। চলতি মাসে বাল্টিক সাগরে এ নিয়ে দ্বিতীয় দফা এ ধরণের ঘটনা ঘটল। প্রতি ক্ষেত্রেই রুশ বিমান আগ্রাসীভাবে উড়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

 

অবশ্য রুশ বিবৃতিতে বলা হয়, এ ধরনের ঘটনা এড়াতে চাইলে মার্কিন বিমান বাহিনীর সামনে দু’টি ব্যবস্থা আছে। প্রথমত হয় রুশ সীমান্তের খুব কাছ দিয়ে মার্কিন বিমান ওড়ানো বন্ধ করতে হবে; না হয় মার্কিন বিমানে পরিচয় প্রদানকারী সংকেত ব্যবস্থা চালু রাখতে হবে

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত