,

সোহরাওয়ার্দীর সমাবেশে খালেদা জিয়া

005_111299নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রবিবার বিকাল সোয়া চারটার দিকে খালেদা জিয়া সমাবেশস্থলে আসেন। এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে বরণ করে নেন।

মহান মে দিবস উপলক্ষে গুম-খুন, হয়রানি নির্যাতন বন্ধের দাবিতে শ্রমিক দলের এই সমাবেশ পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রবিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এতে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন সভাপতিত্ব করছেন।

সমাবেশে ঢাকা ও ঢাকার আশেপাশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী যোগ দিয়েছেন। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। বিএনপির এই সমাবেশ এখন জনস্রোতে পরিণত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়া ভাষণ দেবেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ