বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে গেস্ট হাউসের মালিক রুশ নারীকে ধর্ষণ করল

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গোয়ায় এক রুশ নারী গেস্ট হাউসের মালিকের ধর্ষণের শিকার হয়েছেন।গোয়ার পারনেম পুলিশ স্টেশন জানিয়েছে, ২৫ বছর বয়সি রুশ নারী গেস্ট হাউসের মালিকের বিরুদ্ধে তাকে ধর্ষণের অভিযোগ এনেছেন। এ রুশ নারী ওই গেস্ট হাউসে থাকছিলেন।
জি নিউজ অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

new__100782
পারনেম পুলিশ স্টেশনের পরিদর্শক সঞ্জয় দালবির ভাষ্যানুযায়ী, গেস্ট হাউসে ভাড়া নেওয়া কক্ষে শুক্রবার সকালে ওই রুশ নারী যখন ঘুমাচ্ছিলেন, তখন তাকে ধর্ষণ করে গেস্ট হাউসের মালিক। মালিকের নাম জেমস ডি’সৌজা। মরজিম ক্লাব গেস্ট হাউসের মালিক তিনি।ঘটনার পর থেকে জেমস ডি’সৌজা নিখোঁজ রয়েছেন। তাকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

 

এদিকে পুলিশের পরিদর্শক দালবি জানিয়েছেন, মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এখন অভিযুক্তকে ধরতে পারলে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।মে মাসের প্রথম সপ্তাহে ওই রুশ নারীর ভারত ছেড়ে দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত