,

উত্তর কোরিয়া মার্কিন নাগরিককে কারাদণ্ড দিলো

 
আন্তর্জাতিক ডেস্ক : গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন নাগরিককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে উত্তর কেরিয়া। চীনের সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।বিবিসি জানিয়েছে, কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কিম দং-চুল। তিনি উত্তর কোরিয়ায় জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক। গত অক্টোবরে তিনি উত্তর কোরিয়ার নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হন।

 

114353_124

গত মাসে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন কিম দং-চুল। তিনি স্বীকার করেন, উত্তর কোরিয়ায় গুপ্তচরবৃত্তির জন্য তিনি দক্ষিণ কোরিয়ার কাছ থেকে অর্থ পেতেন। ৬২ বছর বয়সী কিম দং-চুল সংবাদ সম্মেলনে আরো বলেন, তিনি ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। টানা ১৫ বছর তিনি উত্তর কোরিয়ায় সীমান্তবর্তী চীনের এলাকায় অবস্থান করেছেন। উত্তর কোরিয়ার সামরিক স্থাপনাসহ বিভিন্ন বিষয়ে তিনি ছবি তুলেছেন।

 

 

কিম দং-চুলের বিষয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কোনো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের এক শিক্ষার্থীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া। সরকারি বিবৃতি লেখা একটি বোর্ড সরিয়ে ফেলায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়।সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিয়ে দেশটির সঙ্গে পশ্চিমা বিশ্বের কূটনৈতিক টানাপড়েন চলছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েক নাগরিককে কারাদণ্ডের বিষয়টি সম্পর্কে আরো অবনতি ঘটাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ