,

মাছ বিক্রি করে খরচ চালাচ্ছে আইএস!

i-s_111077আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস অর্থনৈতিকভাবে বেশ সমস্যায় পড়েছে। তাদের নিয়ন্ত্রণে থাকা তেলক্ষেত্র হাতছাড়া হয়ে যাওয়ায় এই সমস্যা পড়ে জঙ্গি সংগঠনটি। তবে অন্যভাবে সামলে নিচ্ছে এই ধাক্কা। হ্রদসমৃদ্ধ উত্তর ইরাকে মাছ বিক্রি করে তারা এখন নিজেদের খরচ মেটাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

মাছ বিক্রি করে গত এক মাসে আইএস মুনাফা করেছে প্রায় মিলিয়ন ডলার! কিন্তু হঠাৎ কেন মাছ বিক্রি করতে বাধ্য হলো এই জঙ্গিরা? খবর বলছে, এই মুহূর্তে ইরাকে সামান্য হলেও বেকায়দায় পড়েছে জঙ্গিরা। ইউএস-বাহিনীর কাছে ধাক্কা খেয়ে কিছুটা হলেও কোণঠাসা হয়েছে তারা। মার খেয়েছে তাদের এতো দিনের তেল বিক্রি করে দলের খরচ তোলার রাস্তাও। অতএব, উপায় না দেখে মাছ বিক্রি, গাড়ি বিক্রি- এসবের পথে এগোচ্ছে তারা।

ইরাকের কেন্দ্রীয় তদন্ত আদালতের কর্মকর্তা জব্বার আবিদ আল-হুসাইমি  জানিয়েছেন, আইএসকে ধ্বংস করতে আমেরিকার বিমান বাহিনী তাদের অধিকৃত তেলের ঘাঁটি ও সরবরাহের উৎসগুলোকে লক্ষ্য করেছে এবং ইতোমধ্যেই বহু উৎস ধ্বংস করেছে। ফলে টান পড়েছে এই জঙ্গি গোষ্ঠীর আয়ে। তাই বিকল্প আয়ের রাস্তা খুঁজতে তারা এবার মাছের কারবার করে বিকল্প রোজগারের খুঁজছে।

তিনি আরও জানিয়েছেন, বহুকাল ধরেই উত্তর বাগদাদের অসংখ্য জলাশয়ে মাছ চাষ সেখানকার বাসিন্দাদের রোজগারের প্রধান উৎস৷ এখন ওই অঞ্চল আইএসের কবলে৷ তেলের চোরাচালান ধাক্কা খাওয়ায় এবার তারা ওই এলাকার মাছচাষ থেকে কোটি কোটি টাকা রোজগারের ছক কষেছে। ইতোমধ্যেই এই এলাকার বহু মানুষ আইএসের ভয়ে পালিয়ে গিয়েছেন৷ তাদের মাছচাষের জায়গাগুলো আইএসের হস্তগত হয়েছে৷ আর বাদবাকি যারা বসবাস করছেন তারা প্রাণের ভয়ে আইএসের কথায় চলতে বাধ্য হচ্ছেন।

গোয়েন্দা রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, এতদিন পর্যন্ত ইসলামিক স্টেটের বার্ষিক আয়ের মধ্যে প্রায় ২৯০ কোটি ডলার আসতো অধিকৃত তেল ও গ্যাসের খনির মাধ্যমে৷ রাশিয়া, ফ্রান্স, আমেরিকা-ব্রিটেন এবং সিরীয় বিমান হানায় যা বর্তমানে বিপুল ক্ষতির মুখে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ