এক কিশোরীকে ধর্ষণ ২১ জন মিলে!

 
আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন আগে ভারতের হরিয়ানা রাজ্যে খাদারপুর গ্রামে ২০ বছরের একটি নারীকে ১৮ জন মিলে ধর্ষণ করে বলে খবর প্রকাশ করেছিল দেশটির মিডিয়া। তবে এই ঘটনার আগে আরও একটি নৃশংস ঘটনা ঘটে। যা আগের সব ইতিহাসকে হার মানিয়েছে। এবার আর ১০/২০ জন নয়, দ্বাদশ শ্রেণির এক কিশোরীকে ধর্ষণ করলো ২১ নরপশু।

rape

গত ১৬ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারও ৬ দিন আগে থেকে সে নিখোঁজ ছিল। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হয়। সেই রিপোর্টে তার দেহে ২১ জনের ডিএনএ মিলেছে। রিপোর্টে জানা যায়, ধর্ষণ করার সময়ই অত্যধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তারপরও রেহাই মেলেনি। ওই কিশোরীর মৃতদেহের উপরেও চলে একের পর এক ধর্ষণ। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজ চলছে।

 
পুলিশ জানিয়েছে, গণধর্ষণে মৃত্যুর পর, মেয়েটিকে ধর্ষণকারীরা গাছে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশের দাবি, টানা দু’দিন ধরে মৃতদেহেই ধর্ষণ করা হয়। তারপর সেই দেহ রাস্তার ধারের ঝোপে ফেলে দেয় তারা। আটককৃতদের একজনের বাড়ি থেকে মেয়েটির স্কুল ব্যাগ এবং আর একজনের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম