বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

11113নিউজ ডেস্ক : পয়লা মে মাসে ২৪টি শর্তে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। রোববার বেলা ২টা থেকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পুলিশের অনুমতি পাওয়ার কথা সাংবাদিকদের জানান।

অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, ‘পহেলা মে মহান শ্রমিক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলকে পুলিশের অনুমতি দিয়েছে গতকাল। এই সমাবেশ সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।”

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, “শর্তসাপেক্ষ শ্রমিক দলকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। সন্ধ্যার আগেই তাদেরকে সমাবেশ শেষ করতে হবে।” ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে’ এমন কোনো বক্তব্য দেওয়া বা ব্যঙ্গচিত্র প্রর্দশন করা যাবে না।

তিনি ‍আরও বলেন, মিছিল নিয়ে সমাবেশে আসতে পারবে না। উস্কানিমূলক কোনো প্রচারপত্র বিলি করা নিষেধ করা হয়েছে।‘রাষ্ট্রবিরোধী’ কোনো বক্তব্য দেওয়া বা কর্মকাণ্ড চলাতে পারবে না। সমাবেশের নির্ধারিত সময়ের আগে উদ্যান বা তার আশপাশের রাস্তায় সমবেত করতে পারবে না। যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়- এমন কিছু করার জন্যও তাদেরকে নিষেধ করা হয়েছে বলে তিনি জানান।

নেতাকর্মীদের চাঙ্গা করতে এই শ্রমিক সমাবেশে ‘স্মরণকালের সবচেয়ে বড়’ জনসমাগম ঘটানোর আশা করছে বিএনপি। দলের মহানগর আহবায়ক মির্জা আব্বাস সকল থানা-ওয়ার্ড থেকে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।