বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে বিশ্ব নাগরিকের সংখ্যা

 
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বেশিরভাগ উন্নয়নশীল দেশের মানুষ এখন আর জাতীয় পরিচয়ে নয় বরং বিশ্বের নাগরিক হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে শুরু করেছে। সেই তুলনায় ধনী দেশের অনেক মানুষ নিজেদেরকে কিছুটা গুঁটিয়ে নিয়েছে। বিবিসির একটি জরিপে বেরিয়ে এসেছে এমনই তথ্য।বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটি জরিপে দেখা গেছে, দ্রুত উন্নয়নশীল ও অগ্রসরমান অর্থনীতির দেশগুলোর মানুষের ভেতরে এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে। নিজেদের মানসিক অবস্থান তারা নিয়ে গেছে আন্তর্জাতিক পর্যায়ে।

britain

বিশ্বের ১৮টি দেশের ২০ হাজার মানুষের উপর এই গবেষণাটি চালানো হয়েছিল। এদের ৫৬ শতাংশই মানুষই ছিল উন্নয়নশীল অর্থনীতির দেশের মানুষ। জরিপে অংশ নেয়া মানুষের মধ্যে নাইজেরিয়ার ৭৩ শতাংশ, পেরুর ৭০ শতাংশ এবং ভারতের ৬৭ শতাংশ মানুষ মনে করেন, তারা প্রথমত এবং মূলত বিশ্ব নাগরিক, জাতীয় নাগরিক নয়।

তবে শিল্পোন্নত দেশগুলোর মানুষদের মধ্যে আবার ঠিক এর উল্টো মনোভাব দেখা গেছে। যেমন, জার্মানির মত দেশের অল্প মানুষই নিজেদের বিশ্ব নাগরিক হিসেবে বিবেচনা করেন। ২০০৮ সালের অর্থনৈতিক সঙ্কটের পর থেকেই ধনী দেশগুলোর মানুষদের মধ্যে বিশ্ব নাগরিক ধারণাটি খানিকটা বদলেছে। নিজেদেরকে বিশ্ব নাগরিক মনে করতে এখন তারা রাজি না। জার্মানিতে মাত্র ৩০ শতাংশ মানুষ নিজেদের বিশ্ব নাগরিক মনে করেন।

 

তবে ‘বিশ্ব নাগরিক’ শব্দটির সাথে পরিচিত নন অনেকেই। জরিপকালে সেটা মানুষকে বোঝাতে বেগ পেতে হয়েছে জরিপকারীদের। অনেকেই রয়েছেন যারা নিজেদেরকে নিজের অজান্তেই বিশ্ব নাগরিক ভাবেন, আবার অনেকে মুখে বলছেন বিশ্ব নাগরিক কিন্তু মনে তা লালন করেন না। জরিপকারীরা এই বিস্ময়গুলোও বিবেচনায় রেখেছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত