,

মায়ের মৃত্যু দুই বছরের শিশুর গুলিতে

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে দুই বছরের এক শিশুর গুলিতে তার মায়ের মৃত্যু হয়েছে।ওই শিশুর মা প্যাট্রিস প্রাইস মিলওয়াউকি হাইওয়েতে প্রাইভেট কার চালাচ্ছিলেন। কারের পেছনের সিটে ছিল শিশুটি। কারের পেছনে শিশুটি একটি বন্দুক পেয়ে নাড়াচাড়া করতে থাকে। এ সময় গুলি বের হয়ে তার মায়ের শরীরের বিদ্ধ হয়। এতে প্যাট্রিস প্রাইস মারা যান।

us boy pc1461796955

প্যাট্রিস প্রাইসের বাবা আন্দ্রে প্রাইস জানান, প্যাট্রিস তার নিরাপত্তারক্ষী বয়ফ্রেন্ডের গাড়ি চালাচ্ছিলেন। ভুল করে তার বয়ফ্রেন্ড গাড়িতে বন্দুক ফেলে যান। সেই বন্দুকে নিজের ছোট্ট শিশুর হাতে প্রাণ গেল প্যাট্রিসের।বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।মিলওয়াউকির পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) হাইওয়েতে গাড়ি চালানোর সময় প্যাট্রিসের পিঠে একবার গুলি লাগে। এতে তার মৃত্যু হয়।গাড়িতে প্যাট্রিসের মা এবং তার এক বছর বয়সি আরেক সন্তান ছিল। তারা অক্ষত আছে।গত মাসে ফ্লোরিডায় চার বছরের এক শিশুর হাতে গাড়িতে একইভাবে তার মা জেমি গিল্ট গুলিবিদ্ধ হয়। তবে জেমি গিল্ট প্রাণে বেঁচে যান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে