,

চীন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে

 
আন্তর্জাতিক ডেস্ক : চীন হাইপারসোনিক বা শব্দের চেয়ে দ্রুতগতির একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। গত সপ্তাহে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর নতুন করে দেশটি পরমাণু বোমা বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় তাদের দাবি। কয়েকদিন আগে রাশিয়া শব্দের চেয়ে দ্রুতগতির গ্লাইডারের পরীক্ষা চালিয়েছে।

MISSILE

সাধারণত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে ‘গ্লাইডার’ বলা হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একে ছুঁড়ে দেয়া হয় ঊর্ধ্ব আবহমণ্ডলে। তারপর শব্দের চেয়ে দ্রুতগতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায় বলে একে গ্লাইডারও বলা হয়।গত শুক্রবার ডিএফ-জেডএফ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে চীন। দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত উজুই কেন্দ্রে এ পরীক্ষা চালানো হয়। ওয়াশিংটন ফ্রি বেকন ওয়েবসাইটকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনা কর্মকর্তারা এ কথা জানান। মার্কিন উপগ্রহ থেকে ডিএফ-জেডএফ’র ওপর নজর রাখা হয়েছে। আবহমণ্ডলের প্রান্তসীমা দিয়ে ঘণ্টায় কয়েক হাজার কিলোমিটার বেগে এটি লক্ষ্যবস্তুর দিকে ছুটে গেছে। শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে এটি ছুটে যেতে পারে।

 
ডিএফ-জেডএফ সম্পর্কে গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য নিয়ে আতংকে ভুগছে যুক্তরাষ্ট্র। ঘণ্টায় ১১ হাজার কিলোমিটার বেগে ছুটে গিয়ে এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে সক্ষম। ফলে অত্যাধুনিক এবং জটিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ফাঁকি দেয়ার ক্ষমতা রাখে এটি। ডিএফ-জেডএফ দিয়ে বেইজিং হামলা চালায় কিনা তাই এখন যুক্তরাষ্ট্রের আতংক হয়ে উঠেছে বলে ওয়াশিংটন ফ্রি বেকন জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৫ সময়কালে ক্ষেপণাস্ত্রের ছয়দফা সফল পরীক্ষা চালিয়েছে চীন। এ নিয়ে এ ক্ষেপণাস্ত্রের সপ্তম পরীক্ষা চালানো হলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে