,

দাবদাহ থেকে বাঁচতে বিহারে রান্না বন্ধ!

 

আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড দাবদাহের কারণে প্রাণহানি ঠেকাতে নতুন নিয়ম চালু করলো ভারতের বিহার রাজ্যের সরকার। গ্রীষ্ককালে গ্রামাঞ্চলে বসবাসরত বাসিন্দাদের সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত রান্না বন্ধ রাখার অনুরোধ জানালেন রাজ্যটির নীতিশ কুমারের সরকার। যারা এই নিয়ম লঙ্ঘন করবেন তাদের দুই বছর পর্যন্ত কারাবাস কিংবা আর্থিক জরিমানা হতে পারে বলেও জানানো হয়েছে সরকারের তরফে।

cooking-bihar-28-1461832766

পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানে যেখানে যজ্ঞ করার রীতি আছে সেটাও আপাতত না করার আর্জি জানিয়েছে সরকার। সরকারের মতে প্রচণ্ড গরমে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। কারণ গ্রামাঞ্চলে খড় দিয়ে তৈরি বাসাগুলোতে রান্নার চুলা থেকে খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ছে।পরিসংখ্যান বলছে, গত দুই সপ্তাহে প্রচন্ড দাবদাহে বিহারে নারী ও শিশু সহ ৬৫ জনের প্রাণহানি ঘটেছে। গরমে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় শতাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে, হাজার খানেক কুড়ে ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে