,

ইসরাইল নিয়ে ফেসবুকে মন্তব্য, দল থেকে বাদ লেবার এমপি

naz-khan_11249_1461773568আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকে ইসরাইলিদের নিয়ে একটি মন্তব্য করায় ‘ইহুদি-বিদ্বেষের’ অভিযোগ এনে ব্রিটেনের লেবার পার্টির এক এমপিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। লেবার পার্টির একজন মুখপাত্র বলেন, ‘পার্টি প্রধান জেরেমি করবিন এবং নাজ শাহ এ বিষয়ে একমত হয়েছেন যে, তাকে (নাজ) দল থেকে প্রশাসনিকভাবে বহিষ্কার করা হবে।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি তদন্তাধীন থাকায় নাজ শাহ পার্টির কোনো কর্মসূচি কিংবা কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ব্র্যাডফোর্ড ওয়েস্ট থেকে এমপি হওয়ার আগে ফেসবুকে দেয়া এক পোস্টে ‘ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সমাধান-ইসরাইলকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হোক’ শিরোনামের নিচে নাজ যুক্তরাষ্ট্রের মানচিত্রের ওপর ইসরাইলের মানচিত্র বসিয়ে দেন এবং বলেন, ‘সমস্যা সমাধান’।

নাজ শাহর এ মন্তব্য ইসরাইলি পত্রিকাগুলো ফলাও করে প্রচার করে এবং তার বিরুদ্ধে ‘ইহুদি বিদ্বেষের’ অভিযোগ আনে। এনিয়ে ব্রিটেনের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অবশ্য নাজ শাহ এজন্য ‘আন্তরিকভাবে ক্ষমপ্রার্থনা’ করেন এবং তার এমন পোস্ট দেয়া ভুল হয়েছিল বলে স্বীকার করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে