মানবিক সঙ্কটের দ্বারপ্রান্তে সিরিয়া : জাতিসঙ্ঘ

113750_13আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় দারায়া শহর মানবিক সংকটের দ্বারপ্রান্তে রয়েছে বলে সাবধান করে দিয়েছে জাতিসংঘের কর্মকর্তারা। জাতিসংঘের জরুরী ত্রাণ বিতরণ সংস্থার সমন্বয়ক স্টিফেন ও-ব্রায়ান বলছেন সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। রয়েছে বিশুদ্ধ পানি ও ঔষধ সংকট। চলমান শান্তি আলোচনা এবং যুদ্ধ বিরতিও ভেঙে পড়ার মুখে রয়েছে।

তিন বছরের বেশি সময় ধরে সিরিয়ার দারায়া শহরটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কমপক্ষে ৪ হাজার মানুষজন অবরুদ্ধ অবস্থায় রয়েছে। শহরটিতে সর্বশেষ মানবিক সাহায্য গেছে ২০১২ সালের নভেম্বরে।

জাতিসংঘের জরুরী ত্রাণ বিতরণ সংস্থার সমন্বয়ক স্টিফেন ও-ব্রায়ান বলছেন, সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেয়ার ব্যাপারে সিরিয় কর্তৃপক্ষের কাছে বহুবার অনুমতি চাওয়া স্বত্বেও তারা কর্ণপাত করেনি। এ মাসে জাতিসংঘ সেখানকার পরিস্থিতির যাচাই করার সুযোগ পেয়েছে। যাতে দেখা যাচ্ছে দারায়া শহর প্রায় ধ্বংসের মুখে। সেখানে খাদ্যদ্রব্যের ভয়াবহ সংকট রয়েছে। রয়েছে খাবার পানির সংকট। তিন বছর ধরে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।

জাতিসংঘ বলছে সিরিয়াতে ১৮ টি অবরুদ্ধ এলাকা রয়েছে। সে সব এলাকায় পাঁচ লাখের মতো মানুষ আটকে পড়েছেন। সহায়তার অভাবে ঐ এলাকাগুলো বিপর্যস্ত।

ওদিকে জেনেভাতে চলমান শান্তি আলোচনা প্রায় ভেঙে পরার অবস্থায় চলে গেছে। গত আট সপ্তাহ আগে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সেটি বহাল রাখা যাবে কি-না তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি বাহিনী যুদ্ধবিরতি ভঙ্গ করছে এই অভিযোগে আলোচনা থেকে বেরিয়ে গেছে বিরোধীরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম