,

ট্যাক্সির মত মিটারে চলবে অ্যাম্বুলেন্স

 
আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাজধানী বেইজিং পৃথিবীর ব্যস্ততম শহরগুলোর মধ্যে একটা। সেখানে মানুষের ট্যাক্সি ক্যাব যেমন প্রয়োজন হয়, অ্যাম্বুলেন্সও প্রয়োজন হয়। কিন্তু বেইজিংয়ের অ্যাম্বুলেন্স ভাড়া অতিরিক্ত হওয়ায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে ট্যাক্সির মত মিটার বসিয়ে অ্যাম্বুলেন্স চালানোর ব্যবস্থা করেছেন।বেইজিং মর্নিং পোস্ট পত্রিকার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মে মাস থেকে চালু হবে এই পদ্ধতি। ট্যাক্সির মত অ্যাম্বুলেন্সের প্রথম তিন কিলোমিটারের ভাড়া হবে ৫০ ইয়ান বা আট ডলার। এরপর প্রতি এক কিলোমিটারের জন্য ভাড়া হবে সাত ইয়ান করে।

ef005ae57457d58c4b966eb993d136fb-

তবে অ্যাম্বুলেন্স ডাকার পর যদি দেখা যায় কোন কারণে সেটা আর প্রয়োজন হবে না, সেক্ষেত্রে প্রথম তিন কিলোমিটারের ভাড়া বাবদ ৫০ ইয়ান দিতে হবে ট্যাক্সিচালককে।বেইজিং এর অ্যাম্বুলেন্স চালকরা রোগীর আত্মীয়স্বজনদের কাছ থেকে যা খুশি ভাড়া দাবি করে আসছিল এতদিন যাবত। মানুষের অসুস্থতা ও দুর্বলতার সুযোগে আকাশচুম্বী ভাড়া আদায় করতো অ্যাম্বুলেন্স চালকরা। এটা নিয়ে অনেক দিন থেকেই ক্ষুব্ধ ছিল বেইজিংবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে লেখালেখি হয়েছে অনেক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে