ইরাকে বিক্ষোভ রাজনৈতিক সংস্কারের দাবিতে

আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক সংস্কারের দাবিতে ইরাকের রাজধানী বাগদাদে জড় হয়েছে হাজার হাজার বিক্ষোভকারী। ইরাকের শিয়া নেতা মোক্তাদা সাদির এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তার আহবানে সমর্থকরা বাগদাদের গ্রিন জোনে অবস্থিত সরকারের দিকে পদযাত্রা করেছে।

2016_04_26_17_00_50_05lFVIFDtPfUoWXwM93glsaVtNZqiV_original

সরকারের গঠনতান্ত্রিক ত্রুটি ও ভুল ব্যবস্থাপনার কারণে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে খারাপ পরিণতির দিকে দেশটি। মোক্তাদা সাদির চাইছেন, ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি যেন তার মন্ত্রিসভার সদস্যদের রদবদলের পরিকল্পনা যে কোন উপায়েই জোরদার করতে বাধ্য হন। কিন্তু ইরাকের সংসদের শক্তিশালী দলগুলো এই রাজনৈতিক সংস্কারে অস্বীকৃতি জানিয়েছে।

ইরাকের বর্তমান রাজনৈতিক ব্যবস্থাপনাই সমস্ত দুর্নীতি ও অস্থিতিশীলতার জন্য দায়ী। একদিকে তেলের দাম কমে যাওয়া, অন্যদিকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সাথে যুদ্ধে ক্রমশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়া সরকারের দুর্বলতা এই ত্রুটিপূর্ণ রাজনৈতিক ব্যবস্থাপনার কারণে আরও দুর্বল হয়ে পড়ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম