,

ভারতের সুপ্রিম কোর্ট বারে নাচার পক্ষে 

 

আন্তর্জাতিক ডেস্ক : ”রাস্তায় ভিক্ষার চেয়ে ডান্সবারে নাচা বেশি ভালো’ বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এর আগে মুম্বাইয়ের ডান্সবারগুলোতে অশ্লীল নৃত্যের অভিযোগ এনে সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছিল। ওই আবেদনের শুনানি চলাকালীন সোমবার সুপ্রিম কোর্ট ওই মন্তব্য করে। আবেদনে বলা হয়, বারের ভেতরে যা হয়, তা অশ্লীলতা ছাড়া কিছু নয়। এর জবাবে আদালত বলেন, রাস্তায় ভিক্ষা করা অথবা আপত্তিকর কাজের মাধ্যমে উপার্জনের চেয়ে নৃত্য করা অনেক ভালো। এই মানসিকতা নিষিদ্ধ হতে পারে না…এটিকে আমরা শিল্পের চর্চা হিসেবে দেখছি।

download (2)

আদালত আরো বলেন, এটি ২০১৬ সাল। নৃত্য এখন একটি প্রতিষ্ঠিত পেশা। কিন্তু এটা যদি অশ্লীল হয়, তাহলে এর কোনো আইনি বৈধতা নেই।২০০৫ সাল থেকে ভারতের মহারাষ্ট্র সরকার একটি বিল পাস করে শত শত ডান্স বার নিষিদ্ধ ঘোষণা করে। সর্বোচ্চ আদালত এসব বার পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই আবেদনের জবাবে আদালত শর্ত সাপেক্ষে বারগুলোকে লাইসেন্স দেওয়ার নির্দেশ দেয়। তবে মহারাষ্ট্র সরকার আদালতের এই নির্দেশের জবাবে বলছে, লাইসেন্স দেওয়া অসম্ভব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে