৯০ বছর বয়সে আরেক পুরুষকে বিয়ে করছেন মার্কিন সাবেক সিনেটর হারিস

 

 

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার যুক্তরাষ্ট্রের সাবেক এক সিনেটর হারিস ওফোর্ড। বয়স এখন ৯০ বছর। ১৯৯৬ সালে মারা গেছেন তার স্ত্রী ক্লারা। তাদের রয়েছে তিনটি সন্তান। তিনি এখন জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন আরেকজন পুরুষকে, যার নাম ম্যাথিউ চার্লটন। তার বয়স ৪০ বছর। তাকেই বিয়ে করবেন হারিস ওফোর্ড। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নিউ ইয়র্ক টাইমসে একটি মতামত কলাম লিখেছেন হারিস। তাতে তিনি সমকামী বিয়ে বা সমলিঙ্গে বিয়ের পক্ষে জোরালো সমর্থন প্রকাশ করেন। বলেছেন, এমন একটি সময়ে তিনি বেঁচে থাকতে পেরে খুব খুশি, যখন বিয়ে এমন একটি শক্তিশালী বন্ধন (সমকামী) কে সমর্থন করে। তার স্ত্রী ক্লারা মারা যান লিউকেমিয়ায়। তার ৫ বছর পরে ম্যাথিউ চার্লটনের সঙ্গে তার পরিচয় হয়। সেই ম্যাথিউকেই তিনি বিয়ে করতে যাচ্ছেন। তিনি লিখেছেন, যাদেরকে আমি ভালবাসি তাদেরকে আমি লিঙ্গগত বৈশিষ্ট্য দিয়ে বিভক্ত করি না।

11411_90y

 

 

আমি একজন চমৎকার নারীর সঙ্গে অর্ধ শতাব্দী পাড় করেছি বিবাহিত জীবনে। দ্বিতীয়বার আমি আবার জীবনে সুখ খুঁজে পেয়েছি। এতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। উল্লেখ্য, ২০১৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সমকামিতা বা সমলিঙ্গে বিয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এতে সমকামী নারী বা পুরুষের বিয়ে বৈধতা পায়। হারিস তার রাজনৈতিক জীবন শুরু করেন ১৮ বছর বয়সে। তিনি প্রতিষ্ঠা করেন স্টুডেন্ট ফেডারেলিস্টস। ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি পেনসিলভ্যানিয়াতে ডেমোক্রেট দলের সিনেটর ছিলেন। যোগ দিয়েছিলেন সুশীল সমাজের অধিকার বিষয়ক আন্দোলনে। এমনকি জন এফ কেনেডির নির্বাচনী প্রচারণায়ও তিনি অংশ নিয়েছিলেন। পরে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও কাজ করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম