বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ‘লীগ সমর্থক’ হতে নিবন্ধন করতে বললেন তারানা

2016_02_08_09_54_45_mQXwPskwUvlo1s4xOyx5hXnGWbrrNX_originalএবার বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হতে নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

শনিবার (২৩ এপ্রিল) প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি লিংক দিয়ে সেখানে নিবন্ধন করতে বলেন।

তারানা হালিম প্রথমে বাংলায় লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধন করুন।’ এরপর লিংকটি দিয়ে ইংরেজিতে লেখেন, ‘Join Us as Bangladesh Awami League Supporters’।

বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধন করতে এই http://bit.ly/1TOSIJO লিংকে যেতে হবে ইচ্ছুকদের।

পেজটিতে দেখা যায়, আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধন করতে হলে সেখানে পুরো নাম, লিঙ্গ, জন্মতারিখ, মুঠোফোন নম্বর, ই-মেইল আইডি, জেলাসহ উল্লেখ করতে হবে ইচ্ছুককে।

পরবর্তীতে তার সঙ্গে কোন মাধ্যমে যোগাযোগ করা হবে, তাও জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে নিবন্ধনে ইচ্ছুককে ই-মেইল, ফোন, মোবাইল বা মেইল— এ চারটির যেকোনো একটিতে ‘টিক’ চিহ্ন দিতে হবে।

এদিকে, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম/রিম নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে না বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার (২৪ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে‌‌র সামনে মোবাইল টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেল আয়োজিত এক সচেতনতা র‌্যালিতে তিনি ওই কথা বলেন।

তারানা বলেছেন, ‘৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন না করলে ১ মে সকল অনিবন্ধিত সিম ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এর পরে খুব স্বল্প সময়ের মধ্যেই অনিবন্ধিত সিমগুলি একেবারেই বন্ধ হয়ে যাবে।’

এদিকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধনের আহ্বানে অনেকেই আপত্তি তুলেছেন। তারা বলছেন, একটি দলের সমর্থক বা কর্মী হতে নিবন্ধনের কী প্রয়োজন?

প্রতিমন্ত্রীর পোস্টটির নিচেই একজন কমেন্ট করেছেন, ‘আপনাদের কি নিবন্ধন ছাড়া কাজ নেই? নিবন্ধন না করলেও তো আমরাই দেশের নাগরিক, কর্মী, তাই নয় কি?’

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা