বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে মোটরসাইকেল স্ট্যান্টবাজি অন্তর্বাস পরে (ভিডিও)

 

 

আন্তর্জাতিক ডেস্ক :অন্তর্বাস পরে মোটরসাইকেলে স্ট্যান্টবাজি করার অভিযোগে সৌদি আরবে কয়েকজন তরুণকে আটক করেছে পুলিশ। দেশটির দক্ষিণাঞ্চলের একটি প্রদেশে এ ঘটনা ঘটেছে।প্রদেশের একটি ফাঁকা রাস্তায় উদ্যম শরীরে মোটরসাইকেলের স্ট্যান্টবাজির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ২২ এপ্রিল পোস্ট করা হয়। এরপর এটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। ২৯ সেকেন্ডের ওই ভিডিও আপলোড করার পর ইতিমধ্যে ৪৫ হাজার বার দেখা হয়েছে।

saudi-antobas20160424151700

ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ অন্তর্বাস পরে ফাঁকা রাস্তায় মোটরসাইকেলের স্ট্যান্টবাজি করছেন। এছাড়া রীতিমতো নিজেদের মধ্যে প্রতিযোগিতায়ও ব্যস্ত তারা। ৪৫ হাজার বার দেখা হলেও ৪০০ জন ডিজলাইক করেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই তরুণদেরকে আটক ও বিচারের দাবিতে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। বিপজ্জনক অবস্থায় তারা স্ট্যান্টবাজি করেছিলেন।

 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিডিওতে দেখা যাওয়া তরুণদের চিহ্নিত করে আটক করেছে পুলিশ। ইউটিউবে ওই ভিডিও আপলোড করায় অনেকেই তাদের কঠোর শাস্তি দাবি করেছেন।

দেখুন ভিডিও…

https://youtu.be/hUIpPCv_DoI

এ জাতীয় আরও খবর