কলম্বিয়ায় জিকায় ভাইরাসে আক্রান্ত ৭২ হাজার মানুষ

 

নিজস্ব প্রতিবেদক :কলম্বিয়ায় অক্টোবর মাস থেকে প্রায় ৭২ হাজার লোক জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১৩ হাজার অন্তঃসত্ত্বা নারী।শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।কলম্বিযার জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (আইএনএস) জানিয়েছে, দেশে এই ভাইরাসের পাশাপাশি চারটি শিশু মাইক্রোসেফালিতেও আক্রান্ত হয়েছে। এতে নবজাতক শিশুরা অস্বাভাবিক ছোট মাথা ও অপরিণত মস্তিস্ক নিয়ে জন্মায়।

MICROCEPHALY20160320105158-800x416

আইএনএস জানায়, আরো ২২ জন মাইক্রোসেফালিতে আক্রান্ত হয়ে থাকতে পারে। তাদের বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে।
এই মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে জিকা ভাইরাসের কারণেই মাইক্রোসেফালিসহ মস্তিষ্কের অন্যান্য মারাত্মক ধরনের ক্ষতি হয়।অক্টোবর মাসে মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষায় মোট ৩ হাজার ২৯২ জনের দেহে জিকা ভাইরাস থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে । এছাড়াও আরো ৬৮ হাজার ৬৬০ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটি বলে সন্দেহ করা হচ্ছে।অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে মোট এক হাজার ৭০৩ জনের দেহে ভাইরাসটি রয়েছে। এছাড়াও আরো ১১০৯৯ জন স্বাস্থ্য কর্মকর্তাদের তালিকাভুক্ত রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম