,

১ মে শ্রমিক–সমাবেশ করবেন খালেদা জিয়া

42880_2নিজস্ব প্রতিবেদক : মহান মে দিবস উপলক্ষে আগামী ১ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক–সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের এই তথ্য জানান।

রিজভী বলেন, সমাবেশ করার জন্য গত ২৭ মার্চ গণপূর্ত অধিদপ্তরের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তারা অনুমতি দিয়েছে। তবে এখনো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি পাওয়া যায়নি।

সাংবাদিকের এক প্রশ্নে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের মূল্যায়নের বিষয়ে প্রতিক্রিয়া জানান রিজভী।

আগের দুই ধাপের তুলনায় গতকাল শনিবার অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচন ভালো হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন, তাকে জনগণের সঙ্গে রসিকতা বলে অভিহিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ