শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ডুবে গেছে  মুর্খ নেতাকর্মীদের  বেড়াজালে 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি এখন প্রেস রিলিজের দল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেছেন, অশিক্ষিত মুর্খ নেতাকর্মীদের বেড়াজালে ডুবে গেছে বিএনপি। বিএনপির কাজ মিথ্যা ইস্যু তৈরি করা আর স্বপ্নে পাওয়া বানানো ইসু দিয়ে চিল্লাপাল্লা করা।

OFC

শনিবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
যুবলীগ সভাপতি বলেন, বিএনপি এখন জনবিছিন্ন দল, মাগুরার মত নির্বাচন না করতে পেরে আজ দেওলিয়া হয়ে গেছে। বিএনপি হাকডাক করে কোনো ক্ষতি করতে পারবে না।ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকারের সভাপতিত্বে সাধারন সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগের সাধারন সম্পাদক হারুনুর রশীদ, আ’লীগের জেলা সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার, যুবলীগের যুগ্ন-সম্পাদক সুব্রত কুমার পাল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান, ত্রিশাল উপজেলা আ’লীগের যুগ্ন-আহবায়ক জিয়াউল হক সবুজ, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফুয়াদ হাছান নিউটন।

 
যুবলীগ সভাপতি আরো বলেন, যুবলীগের কাজ মাঠ দখল নয়, মানুষের মন জয় করা। চাঁদাবাজি আর সন্ত্রাস করে কেউ নেতৃত্বে আসতে পারবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর বুকে মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। জনগনের অধিকার প্রতিষ্ঠা করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছেন।