,

বিরক্ত করলেন ওবামা :ঘুমাতে যাবে ছোট্ট জর্জ 

 

 

আন্তর্জাতিক ডেস্ক : জন্মের আগে থেকেই রীতিমতো তারকা প্রিন্স জর্জ। তাকে নিয়ে গণমাধ্যমের আগ্রহের কোনো কমতি ছিল না, পৃথিবীতে আসছেন ব্রিটিশ রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকার। আর এ কারণে জন্মের আগেই উইকিপেডিয়াতেও স্থান করে নিয়েছিল রাজপরিবারের ছোট্ট এই সদস্য।এবার আরো একটি কারণে ‘সেলিব্রিটি’ বনে গেছে জর্জ। কারণ স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট এসেছেন কেনসিংটন প্যালেসে দুই বছরের জর্জের সাথে দেখা করতে। সময়টি ছিল জর্জের ঘুমের সময়। ঘুমানোর জন্য গাউন আর স্লিপার পরে প্রস্তুত জর্জের আর নিয়মিত সময়ে ঘুমাতে যাওয়া হলো না। তাকে শুভেচ্ছা জানাতে এসেছেন ওবামা। সেই সাথে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও।

2016_04_23_18_08_18_5UORHX2nAke5HpJl9Xb9PqKOwSoBlj_original

সাক্ষাতের সময় জর্জের সাথে করমর্দন করেছেন ওবামা। আর তাদের সাক্ষাতের সেই ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবারো তারকা প্রিন্স জর্জ। মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাতের পর নিজের খেলনা ঘোড়াটি নিয়ে কিছু সময় খেলার পর ঘুমাতে চলে যায় সে। জন্মের পর খেলনা ওই ঘোড়াটিও জর্জকে উপহার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।২০১৩ সালের ২২ জুলাই ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটনের ঘরে জন্ম নেন প্রিন্স জর্জ। তার উপাধি ‘দ্য প্রিন্স জর্জ অব ক্যামব্রিজ’। প্রিন্স জর্জ হচ্ছেন প্রথম ব্যক্তি, যিনি জন্মের পূর্বেই উইকিপিডিয়ায় স্থান পেয়েছেন।

 

উল্লেখ্য, যুক্তরাজ্য ইইউরোপীয় ইউনিয়নে থাকবে কি না- এ বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার ব্রিটেনে পৌঁছেন বারাক ওবামা। সেখানে পৌঁছে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের সাথে দেখা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে