,

‘নওয়াজের সম্পদ ১৯০, ইমরানের ১০২ কোটি রুপি’

4bhe0d7a6ee522hnq_620C350আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মোট সম্পদের পরিমাণ ১৯০ কোটি রুপি এবং দেশটির অন্যতম প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই’র প্রধান ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের মোট সম্পদের পরিমাণ ১০২.৬ কোটি রুপি। পাকিস্তানের নির্বাচন কমিশন বা ইসিপি দেশটির সংসদীয় নেতাদের সম্পত্তি সংক্রান্ত এ বিবরণ প্রকাশ করেছে। খবর-রেতে।

প্রকাশিত বিবরণে বলা হয়েছে, বিদেশে নওয়াজ শরীফের কোনো সম্পত্তি নেই। অবশ্য ছেলে হোসেইন নওয়াজ বিদেশ থেকে নওয়াজ শরীফকে দুই কোটি ১৬ লাখ রুপি পাঠিয়েছেন। নওয়াজের মেয়ের জামাই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাফদারের সম্পদের পরিমাণ এক কোটি রুপি বলে এতে উল্লেখ করা হয়।

পিটিআই নেতা ইমরান খানের সম্পদের বিবরণে দু’টি গাভী এবং একটি মহিষ থাকার কথা বলা হয়েছে। এর মোট মূল্য তিন লাখ রুপি বলে উল্লেখ করা হয়েছে। তার সাবেক স্ত্রী রেহাম খানের ব্যাংক হিসাবে ৫২ লাখ রুপি রয়েছে বলে জানিয়েছেন পিটিআই নেতা ইমরান খান।

পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান নিজ কৃষি সম্পত্তির মূল্য ঘোষণা করেননি, তবে ব্যাংকে নগদ ২৮ লাখ রুপি আছে বলে জানিয়েছেন। পাকিস্তান সংসদের বিরোধী দলের নেতা খুরশিদ শাহ’র সম্পদের পরিমাণ চার কোটি রুপির বেশি বলে জানানো হয়েছে।

এ হিসাবে দেখা গেছে, পাকিস্তানের স্বতন্ত্র সংসদ সদস্য জামশিদ দাস্তি সবচেয়ে গরিব এবং তার মোট সম্পদের পরিমাণ মাত্র দুই হাজার ছয়শ’ ৫৩ রুপি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ