,

আইএসের কাছে শান্তির বার্তা পাঠিয়ে লাশের ছবি পেলেন ধর্মগুরু!

raviআন্তর্জাতিক ডেস্ক : আইএসআইএলের (ইসলামিক এস্টেট ইন ইরাক এন্ড লেভান্ট) কাছে শান্তির বার্তা পাঠিয়ে শিরশ্ছেদ করা এক ব্যক্তির ছবি পেয়েছেন ভারতে ‘আধ্যাত্মিক গুরু’ হিসেবে পরিচিত শ্রী শ্রী রবিশঙ্কর। শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, ‘আমি সম্প্রতি আইএসআইএল-এর সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেছিলাম। কিন্তু ওরা আমাকে শিরশ্ছেদ করা এক ব্যক্তির লাশের ছবি পাঠিয়েছে। এভাবে আইএসআইএল-এর সঙ্গে আমার শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে।’ ৫৯ বছর বয়সী এই ধর্ম গুরু গণমাধ্যমকে আরো বলেন, ‘আমার মনে হয় আইএসআইএস কোনো শান্তির আলোচনা চায় না। এ জন্য সেনাবাহিনীকেই তাদের মোকাবিলা করতে হবে।’ রবিশঙ্কর বলেন, তার উদ্দেশ্য সব সংস্কৃতির, ধর্মের, বিশ্বাসের এবং মতাদর্শকে একসঙ্গে যুক্ত করা। এদিকে রাজ্যে বেশ কয়েকটি বৈঠক করে শ্রী শ্রী রবিশঙ্কর ভারতের উত্তর-পূর্ব ক্ষেত্রে শান্তি আনার প্রয়োজনের ওপরে বিশেষ জোর দেন। সংশ্লিষ্ট এলাকার উগ্রবাদী সংগঠন এবং সরকারের মধ্যে শান্তি আলোচনার জন্য অনুরোধও জানান তিনি। পরে তিন দিনের ত্রিপুরা সফর শেষে বৃহস্পতিবার কোলকাতার উদ্দেশ্যে রওয়ানা হন শ্রী শ্রী রবিশঙ্কর। এর আগে গত জানুয়ারিতে ‘অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন’ প্রধান ও সংসদ সদস্য ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসিকে হুমকি দিয়েছিল আইএসআইএল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে