,

নদী শুকিয়ে মরুভূমি, খাবারের খোঁজে লোকালয়ে কুমির

 

আন্তর্জাতিক ডেস্ক : পার্শ্ববর্তী দেশ ভারতে চলছে তীব্র খরা, সেই সাথে পানির ভয়াবহ সংকট। আর এতে শুধু মানুষই প্রভাবিত হচ্ছে না, পশু-পাখির ওপরও প্রভাব বিস্তার করছে এটি। দেশটির উত্তরপ্রদেশের খরা কবলিত ফিরোজাবাদ জেলার দারপুর গ্রামে হঠাত্‍ একটি কুমির নদী ছেড়ে লোকালয়ে চলে আসায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

2016_04_22_21_07_40_Y5KnDROORrtUS5f4Xl0uGX5WQbKobA_original

খোলা রাস্তায় যেখানে গ্রামের মানুষ চলাচল করে বা বাচ্চারা খেলা করে, সেখানে একটি পূর্ণবয়স্ক কুমির ঘোরাফেরা করতে থাকলে ভয় পেয়ে যায় স্থানীয়রা। তবে গ্রামবাসী কুমিরটিকে একটি বিদ্যুত্‍ খুঁটির সঙ্গে বেঁধে রেখে বনবিভাগকে খবর দেয়।ঘটনাটি ঘটেছে শুক্রবার। স্থানীয়রা জানিয়েছে, গ্রাম সংলগ্ন সমস্ত নদী-নালা শুকিয়ে গেছে। ফলে খাদ্যের অভাবে কুমিররা নদী থেকে উঠে পার্শ্ববর্তী গ্রামে ঢুকে পড়ছে খাবারের খোঁজে।

 

এর আগেও গ্রামে ঢুকে গৃহপালিত পশুদের আক্রমণ করেছে কুমির। তবে শুক্রবার সকালে ঢুকে পড়ায় সকলের চোখে পড়ে প্রাণিটি। পরে গ্রামবাসী এটিকে দড়ি দিয়ে একটি লাইটপোস্টের সঙ্গে বেঁধে রাখে। বন বিভাগে খবর দেয়া হলে তারা এসে কুমিরটিকে নিয়ে চলে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে