বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় ধাপের ভোটগ্রহণ শনিবার

UP-Election20160422090811হতাহতের শঙ্কা নিয়েই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার। এ পর্যায়ে ৬২০ ইউনিয়ন পরিষদে ভোট হবে। সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ইতোমধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তৃতীয় ধাপের নির্বাচনের জন্য শুক্রবার সব ভোটকেন্দ্রে ব্যালট পৌঁছে দেয়া হবে। এ ধাপে ১৪টি দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা প্রতীকের প্রার্থী রয়েছেন ৬২০ ইউপিতে, বিএনপির প্রার্থী রয়েছেন ৫৩৯ ইউপিতে। এর মধ্যে আওয়ামী লীগের ২৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব ইউপি ছাড়া আরো ৫৬ ইউপিতে বিএনপির প্রার্থী নেই।

এদিকে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার মাঠে নামছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব নির্বাচনী এলাকায় ২১-২৪ এপ্রিল পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তথা পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার ফোর্স মাঠে থাকবে। যেখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, সেসব এলাকায় ১৭-২০ জনের ফোর্স মোতায়েন থাকবে।

যান চলাচল নিষিদ্ধ : এদিকে গত বুধবার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটের আগের রাত থেকে ৩২ ঘণ্টা সব ধরনের যান চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুটি ধাপে ব্যাপক অনিয়ম, সহিংসতা ও ভোট কারচুপির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ প্রায় ৩৫ জন প্রাণ হারিয়েছেন।

ইসির ঘোষণা অনুযায়ী চতুর্থ ধাপে ৭ মে, ৫ম ধাপে ২৮ মে ও ৬ষ্ঠ ধাপে  ৪ জুন ভোট হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর