,

শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন সুষ্ঠু হবে : নাজমুল হুদা

Hudaনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে কোনো একদিন সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তৃণমূল বিএনপির ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যারিস্টার নাজমুল হুদা এ কথা বলেন।

তৃণমূল বিএনপির এ নেতা জানান, দেশের প্রধান দুটি রাজনৈতিক দল প্রতিহিংসা ও হানাহানির কারণে জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তাই বিকল্প রাজনীতির এ উদ্যোগ নিয়েছেন তিনি।

নির্বাচনে বিশ্বাস করে এমন দলের সঙ্গে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানান নাজমুল হুদা। সে সঙ্গে যেসব কর্মকাণ্ডের কারণে সরকার সমালোচিত হচ্ছে, সে বিষয়ে পরামর্শ দিতে ১৪ দলের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথাও জানান তৃণমূল বিএনপির এই নেতা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে