ফের ভূমিকম্পে কাঁপলো ইকুয়েডর
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে ফের আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। ৬ ও ৫.৮ মাত্রার ভূমিকম্প দুটি শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টা থেকে ৯টা ২০ মিনিটের মধ্যে আঘাত হানে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
দেশটির রাজধানী কুইটোর থেকে ২২৪ কিলোমিটার পশ্চিমে ছয় মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। অপর ভূমিকম্পটি তোসাগুয়া থেকে ৬১ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে আঘাত হান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।
গত ১৭ এপ্রিল ইকুয়েডরে ৭ দশমিক ৮ মাত্রার বড় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয়া হয়।











